বিশ্বে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে

১৫ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): বিশ্ব এখন করোনার তৃতীয় ঢেউয়ের শুরুর ধাপে রয়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস।

বৃহস্পতিবার সুইজার‌ল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা এখন করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক ধাপে রয়েছি। গত ১০ সপ্তাহ ধরে করোনার সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী ছিল। কিন্তু গত সপ্তাহ থেকে বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে।

এর কারণ হিসেবে তিনি করোনার তীব্র সংক্রমিত ধরণ ডেল্টার কথা উল্লেখ করেন। বলেন, ডেল্টা ধরণ বর্তমানে বিশ্বের ১১১টি দেশে ছড়িয়ে পড়েছে। এটি শিগগীরই বিশ্বজুড়ে করোনার নিয়ন্ত্রক ধরণ হয়ে উঠবে।

টেড্রোস আডানম গেব্রিয়াসিস টিকার মর্মস্পর্শী বৈষম্যের সমালোচনা করে বলেন, টিকার ঘাটতি মানে বিশ্বের অধিকাংশ লোককে মহামারির দয়ার ওপর ছেড়ে দেয়া।

তিনি বলেন, বিশ্বের অনেক দেশ এখনও কোন টিকাই পায়নি। আবার অনেকে প্রয়োজনীয় পরিমাণ পায়নি।

টেড্রোস আডানম গেব্রিয়াসিস/এসকেএম