২৫ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর মতিঝিলে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।
রোববার বেলা ১১টার দিকে মধুমিতা সিনেমা হলের পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে বেলা ১১টা ৫ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। অল্প সময়ের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসকর্মীরা।
তিনি জানান, গ্যারেজের ব্যাপক ক্ষতি হয়েছে। দুটি বাসের পাশাপাশি দুটো প্রাইভেটকার পুড়ে গেছে।
কীভাবে আগুনের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসকর্মীরা।
অগ্নিকাণ্ড/এসকেএম















