মাস্ক পরতে বাধ্য করার কথা বললেন তোফায়েল

২৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক, ভোলা): সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ সবাইকে মাস্ক পরতে বাধ্য করার পরামর্শ দিয়েছেন। একই সাথে সব মানুষকে টিকার আওতায় আনার পরামর্শও দিয়েছেন। এর মাধ্যমেই দেশবাসীকে করোনা থেকে রক্ষা করা যাবে বলে মন্তব্য করেছেন।

সোমবার দুপুরে ভোলা জেলা প্রশাসন কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বর্ষিয়ান এ নেতা ঢাকা থেকে ভার্চ্যুয়ালি সভায় যুক্ত হন।

প্রধানমন্ত্রীর প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, তিনি করোনা পরিস্থিতিতে যা যা করেছেন, এর বেশি আর কারও পক্ষে করা সম্ভব ছিল না। তিনি যেভাবে টিকার ব্যবস্থা করেছেন, তেমনি কর্মহীন মানুষকে আর্থিক ও খাদ্য সহায়তা দিয়েছেন।

তোফায়েল আহমেদ বলেন, ২১ কোটি টিকা আনার ব্যবস্থা করা হচ্ছে। এতে সবাই টিকা পাবেন। তাই সবাইকে টিকা নিতে বাধ্য করতে হবে।

সাবেক এই মন্ত্রী জেলায় করোনা সংক্রমণ রোধ করতে ট্রলারে করে বহিরাগতদের ভোলায় প্রবেশ ঠেকানোর নির্দেশ দেন। এছাড়াও তিনি হাসপাতালকে দালালমুক্ত করা, হাসপাতালের করোনা ইউনিটে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করাসহ নানা নির্দেশনা দেন।

সভায় সভাপত্ত্বি করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহী চৌধুরী। বক্ত্য রাখেন ভোলা থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও আলী আজম মুকুল।

তোফায়েল আহমেদ/আরএম/কিউটি

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *