সিনোফার্মের আরও ১৭ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে

১১ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): টিকা সরবরাহের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় চীনের সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।

বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে টিকা বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এর আগে মঙ্গলবার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ১৭ লাখ সিনোফার্মের করোনার টিকা উপহার পাঠায় চীন।

এ নিয়ে দুই চালানে কোভ্যাক্স থেকে সিনোফার্মের প্রায় ৩৪ লাখ ডোজ টিকা দেশে এলো।

করোনা ভ্যাকসিন/এসকেএম