নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে

১৮ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক, সিলেট): সিলেটের জকিগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। আহদের উদ্ধার করে হাসপাতালে পাঠানও হয়।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের বারহাল ইউনিয়নাধীন শাহবাগের নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ সামেল মিয়া, বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ, একই ইউপির ছয়ঘরী গ্রামের অরুণ বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস।

স্থানীয়রা জানান, সিলেট থেকে জকিগঞ্জগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে ৭ জনকে উদ্ধার করেন। এ সময় ৩ জনের মৃত্যু হয়।

জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানান, দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তবে গাড়িতে মোট কয়জন ছিলেন তা সঠিক করে জানা যায়নি।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *