০১ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): নিউজিল্যান্ডকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৬০ রানে গুঁড়িয়ে দিল টাইগাররা। জয়ে শুভ সূচনা করতে বাংলাদেশ দলকে করতে হবে মাত্র ৬১ রান।
বুধবার ব্যাটিংয়ে নেমে টাইগার স্পিনার মেহেদি হাসান, সাকিব আল হাসান, নাসুম আহমেদের র্ঘূণিতে বিভ্রান্ত হয়ে ৬০ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড।

এদিন ৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন টম লাথাম ও হেনরি নিকোলস। কিন্তু ব্যর্থ হন তারাও। পঞ্চম উইকেটে তারা সর্বোচ্চ ৩৪ রানের জুটি গড়েন।
৪ উইকেটে ৫৩ রান করা দলটির এরপর মাত্র ৭ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ১৬ দশমিক ৫ ওভারে ৬০ রানে অলআউট হয়।
ইনিংসের প্রথম ওভারে মেহেদি হাসানের বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন এই ম্যাচে অভিষেক হওয়া রাচিন রবিন্দ্র। প্রথম ওভারে ১ রানে নিউজিল্যান্ডের নেই এক উইকেট।
ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে সাকিব আল হাসান তুলে নেন ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা উইলি ইয়ংকে। ১১ বলে মাত্র ৫ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
এরপর ইনিংসের চতুর্থ ওভারে নাসুম আহমেদের বলে নাঈম শেখের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কলিন ডি গ্রান্ডহোম। ওই ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফেরেন নিউজিল্যান্ডের আরেক ওপেনার টম বান্ডেল।
৪ ওভারে ৯ রানে ৪ উইকেট পতনের পর হেনরি নিকোলসকে সাথে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক টম লাথাম। পরের ছয় ওভারে স্কোর বোর্ডে তারা যোগ করেন ৩১ রান। ১০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৪০ রান।
পঞ্চম উইকেটে হেনরি নিকোলসকে সাথে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন অধিনায়ক টম লাথাম। ৪ উইকেটে ৪৩ রান করা কিউই দলটি এরপর ১১ রানের ব্যবধানে হারায় টম লাথম, কোল ম্যাকনচি, হেনরি নিকোলস ও এজাজ প্যাটেলের উইকেট।
নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামকে আউট করেন মোহাম্মদ সাইফউদ্দিন। সাকিবের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন কোল ম্যাকনচি।
দলীয় ৪৯ রানে সাইফউদ্দিনের দ্বিতীয় শিকার হন হেনরি নিকোলস। ১৪তম ওভারের শেষ বলে মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে ফেরেন এজাজ প্যাটেল।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply