বাসের ধাক্কায় ভ্যানযাত্রীর মৃত্যু

০৯ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পিরোজপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার বাড়েডিহি এলাকার জাহা বক্সের ছেলে ভ্যানচালক মহিদুল ইসলাম ও পিরোজপুর এলাকার মোশারেফ হোসেনের স্ত্রী তাসলিমা খাতুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পিরোজপুর এলাকা থেকে এক যাত্রী নিয়ে বারবাজার যাচ্ছিলেন ভ্যানচালক ৫০ বছর বয়সী মহিদুল ইসলাম। এ সময় দ্রুতগতিতে আসা যশোরগামী একটি বাস ওই ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত একজনকে উদ্ধার করে যশোর পাঠানোর ব্যবস্থা করেন। যশোর নেয়ার পথে ৪২ বছর বয়সী তাসলিমা খাতুনও মারা যান।

উপজেলার বারবাজার হাইওয়ে থানার ওসি মেজবা উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *