১২ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে দুবাই ও যুক্তরাষ্ট্রের পর এবার সুইজারল্যান্ডে ‘রোড শো’ করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ২০ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জুরিখে এবং ২২ সেপ্টেম্বর জেনেভায় রোড শো অনুষ্ঠিত হবে।
রোড শো’তে সুইজারল্যান্ডে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডারদের নিকট বাংলাদেশের পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে। বিশেষ করে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি, সবিনিয়োগ সুযোগ-সুবিধা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম জানান, আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ারবাজারের ব্যাপ্তি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার সুইজারল্যান্ডে রোড শো’ করা হচ্ছে। তাতে প্রবাসীরা কীভাবে পুঁজিবাজারে সরাসরি বিনিয়োগ করবে তার কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরা হবে। খবর: বাসস।
আরও পড়ুন: পদ্মা ব্যাংকে বিশাল বিদেশি বিনিয়োগ আসছে
বিএসইসি আয়োজিত রোড শোতে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম অংশ নিবেন।
রোডশো’/আরএম/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:













Leave a Reply