ট্রাকচাপায় দুই অটোরিকশাযাত্রী নিহত

১৮ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): চাঁপাইনবাবগঞ্জের কানসাটে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের উপজেলার পাইলিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পারদিলালপুর গ্রামের ২৬ বছর বয়সী হারুন আলী ও শাহাবাজপুর ইউনিয়নের সন্ন্যাসী এলাকার বাসিন্দা ৫৩ বছর বয়সী রেনু বেগম।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই নুরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহর থেকে ছেড়ে আসা একটি ট্রাক পাইলিং মোড় এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন ও আহত হন দুজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানও হয়েছে। এসময় আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানও হয়।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *