সাফের প্রথম ম্যাচেই বাংলাদেশের জয়

০১ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ।

শুক্রবার মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয় পায় লাল-সবুজের দল।

ম্যাচের শুরুর দিকে লম্বা পাসে খেলা শ্রীলঙ্কা কিছুটা চাপ তৈরি করে। তবে ইয়াসিন, তপু, বিশ্বনাথ ঘোষ ও কাজী তারিক রায়হানে সাজানও ডিফেন্স লাইন ভেদ করতে পারেননি লঙ্কান স্ট্রাইকাররা।

২০তম মিনিটে শ্রীলঙ্কার হার্শা ফের্নান্দোর শট ক্রসবারের অনেক উপর দিয়ে যায়। দুই মিনিট পর জামাল ভূঁইয়ার ক্রসও একইভাবে বারের উপর দিয়ে উড়ে যায়। ৩৩তম মিনিটে গোছাল আক্রমণে উঠে বক্সের বাইরে বলের নিয়ন্ত্রণ হারিয়ে সুযোগ হাতছাড়া করেন বাংলাদেশের বিপুল আহমেদ।

গোলশূন্য প্রথমার্ধ শেষ হয়। আর দ্বিতীয়ার্ধে নেমেই গোলের দেখা পেলেন তপু বর্মন।

৫৬ মিনিটে বাংলাদেশের আক্রমণ ঠেকাতে গেলে হাতে বল লাগে লঙ্কান ডিফেন্ডার ডাকসন পুসলাসের। সিরিয়ান রেফারি ফেয়ার্স টাওয়েল পেনাল্টির বাঁশি বাজান।

লঙ্কান ফুটবলাররা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। এতে আরও বিপদে পড়েন তারা। হ্যান্ডবল করা ডাকসনকে আরেকটি হলুদ কার্ড দেখান রেফারি। দুই হলুদ ডাকসনকে মাঠ ছাড়তে হয়।

সফল স্পট কিক থেকে শ্রীলঙ্কার জালে বল জড়িয়ে দেন তপু। তপুর গোলের সাথে সাথে মালের স্টেডিয়াম বাংলাদেশ বাংলাদেশ বলে গর্জে উঠে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই দল একটি করে পরিবর্তন করে। বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন সাদ উদ্দিনকে নামান জুয়েল রানার পরিবর্তে। সাদ নামার পর বাংলাদেশের আক্রমণে গতি কিছুটা বাড়ে। শ্রীলঙ্কা দশ জনের দলে পরীনত হওয়ায় তাদের প্রবাসী ফুটবলার ডিলনকে নামায়।

কিন্তু দল জনের দল নিয়ে আর পেরে ওঠেনি তারা। রেফারির শেষ বাঁশিতে তপুর এক গোলেই জয় নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশ।

ফুটবল/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *