বজ্রপাতে দাদা-নাতিসহ তিনজনের মৃত্যু

৩ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, জামালপুর): জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

রোববার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ৬৫ বছর বয়সী সুন্দর আলী ও তার নাতি ১৪ বছর বয়সী রফিক মিয়া এবং মোফাজ্জল হোসেনের ছেলে ৪৬ বছর বয়সী মোশাররফ।

স্থানীরা জানান, বাড়ির পাশে কৃষি কাজ করছিলেন সুন্দর আলী ও তার নাতি রফিক মিয়া। এসময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলে নিহত হন সুন্দর আলী। এসময় গুরুতর আহত অবস্থায় রফিক মিয়া ও মোশারফকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রফিক মিয়াকে মৃত ঘোষণা করেন।

একই সাথে উন্নত চিকিৎসার জন্য মোশারফকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানও হয়। পথেই মোশারফের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামিমা নাসরিন ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

বজ্রপাত/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *