৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, নেত্রকোনা): নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলায় বিদ্যুৎস্পর্শে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও এক শিশু।
বুধবার দুপুর পৌঁনে ২টার দিকে গাজীপুর ইউনিয়নের লতিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের কিতাব আলীর ছেলে ৪৮ বছর বয়সী আবুল মিয়া, তার স্ত্রী ৪০ বছর বয়সী আবেদা আক্তার ও তাদের মেয়ে ২২ বছর বয়সী পিংকি আক্তার। এসময় আহত হয় তাদের আরেক মেয়েশিশু তাসিয়া আক্তার।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা পৌঁনে ২টার দিকে আবুল মিয়া তার বাড়িতে নির্মিত একটি দেয়ালে বৈদ্যুতিক মটরের সাহায্যে পানি দিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তারে ছোঁয়া লাগে তার। এতে তিনি বিদ্যুৎস্পর্শ হন। বিষয়টি দেখে তার স্ত্রী আবেদা আক্তার ও মেয়ে পিংকি আক্তার তাকে ছাড়াতে গেলে তারাও স্পর্শ হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন।
খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রসেনজিৎ দাস জানান, হাসপাতালে আনার আগেই বাবা-মা ও মেয়ের মৃত্যু হয়েছিল। শিশু তাসিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতলে পাঠানও হয়েছে।
খালিয়াজুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম আরিফুল ইসলাম বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত তিনজনের দাপনের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।
বিদ্যুৎস্পর্শে মৃত্যু/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply