২৬ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ক্যারিবীয়দের দেয়া ১৪৪ রানের টার্গেট ১০ বল হাতে রেখেই ৮ উইকেটে বড় জয় পায় প্রোটিয়ারা।
মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারে অধিনায়ক টিম্বা বাভুমার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ওয়ান ডাউনে নামা রিশি ভেন দার ডুসেনকে সাথে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন অন্য ওপেনার রেজা হেনরিক্স। ৯ দশমিক ২ ওভারে দলীয় ৬১ রানে ফেরেন হেনরিক্স। তার আগে ৩০ বলে করেন ৩৯ রান।
এরপর তৃতীয় উইকেটে এইডেন মার্কওরামকে সাথে নিয়ে ৫৪ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিশি ভেন দার ডুসেন। দলের জয়ে মাত্র ২৬ বলে দুই চার ও ৪টি ছক্কায় সর্বোচ্চ ৫১ রান করেন মার্কওরাম। ৫১ বলে ৪৩ রান করেন ডুসেন।
আরও পড়ুন: রেকর্ড জয়ে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুর পরও ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৭৩ রান করা ক্যারিবীয় দলটি এরপর ৭০ রানের ব্যবধানে হারায় ৮ উইকেট। শেষ পর্যন্ত ১৪৩ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা।
ক্রিকেট/এসকেএম/টিটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply