গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস

১ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, গাজীপুর): গাজীপুর সদর উপজেলায় বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

সোমবার বেলা সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহর ২০ বছর বয়সী কনা গাজীপুরের শ্রীপুর উপজেলা তালতলী গ্রামের মোস্তফা কামালের মেয়ে। তিনি ভর্তি পরীক্ষা দেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যাচ্ছিলেন। এ ঘটনায় নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও বাসের অন্য যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহণ বাসটি মহাসড়কে বেপরোয়াভাবে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় বাসটি পৌঁছলে সামনের দিকের অপর বাসটিকে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়া মহাসড়কের ওপর উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী কনা ও অজ্ঞাত পথচারী নিহত হন। এ ঘটনায় ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসনে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *