টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

২ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): নামিবিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান সপ্তম আসরের ৩১তম ম্যাচে অভিজ্ঞ পাকিস্তানের মুখোমুখি নবাগত নামিবিয়া।

বিশ্বকাপের মতো বড় আসরে এই প্রথম বাছাই পর্বে খেলার সুযোগ পেয়ে মূলপর্বের টিকিট পায় নামিবিয়া।

এদিকে চলতি বিশ্বকাপে ফর্মের তুঙ্গে রয়েছেন বাবর আজমরা। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড আর তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে পাকিস্তান।

আজ নামিবিয়ার বিপক্ষে জয় পেলে পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে।

ক্রিকেট/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *