ফাইনালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

১৩ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে রোববার দুবাইয়ের অন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুই দলই এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার স্বাদ পায়নি। তাই এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ক্রিকেট বিশ্ব।

এ নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলছে অস্ট্রেলিয়া। এর আগে ২০১০ সালের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ১৪৭ রান করে ৭ উইকেটে হারে মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।

এরপর টানা তিন আসরে ফাইনালের আগেই বিদায় নেয় অজিরা। এবার সপ্তম আসরে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠে যায় অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন দলটি।

অন্যদিকে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ফাইনালে উঠেছে। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ড ক্রিকেট দলও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপা ঘরে তোলার অপেক্ষায় প্রহর গুনছে।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলউড।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সিপার্ট, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল সেন্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইস সৌদি ও ট্রেন্ট বোল্ট।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *