আইপিএল শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

২৪ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): চূড়ান্ত হয়নি কোনও কিছুই। তার পরও আইপিএল শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ১৫তম আসরটি শুরু হতে পারে আগামী ২ এপ্রিল।

বিসিসিআই সূচি চূড়ান্ত না করলেও এই তারিখ ধরেই পরিকল্পনা সাজাচ্ছে। সংশ্লিষ্টদের এই তারিখ নির্ধারণের বিষয়টি জানিয়েও দেয়া হয়েছে।

যেহেতু আগামী আসরটি ১০ দলের টুর্নামেন্ট। তাই ম্যাচের সংখ্যাও বেড়ে যাচ্ছে। মোট ম্যাচ হবে ৭৪টি। দল বেড়ে যাওয়ায় টুর্নামেন্টের স্থায়ীত্বও হতে যাচ্ছে দুই মাস। ফাইনাল হতে পারে জুনের প্রথম সপ্তাহে- ৪ অথবা ৫ তারিখ। আগে ৮ দলের টুর্নামেন্টে ম্যাচ ছিল ৬০টি।

এর আগে গত আইপিএল চলাকালে করোনা সংক্রমণ দেখা দেয়ায় মাঝপথেই থেমে যায় টুর্নামেন্টটি। পরে বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। তবে এবার পুরও টুর্নামেন্টেই ভারতে হবে। এমন নিশ্চয়তা দিয়েছেন বিসিসিআই সাধারণ সম্পাদক জয় শাহ।

তিনি বলেন, আমরা জানি আপনারা সবাই চেন্নাই সুপার কিংসকে চিপকেই খেলতে দেখতে চাচ্ছেন। আমার মনে হয় সেটা বোধহয় খুব বেশি দূরে নয়। আইপিএলের ১৫তম সংস্করণ ভারতেই হবে। আগের বারের চেয়ে আরও উত্তেজনাপূর্ণ হবে। যেহেতু দুটি দল বাড়ছে। সামনে আবার বড়সর নিলামও আছে। তাই নতুন রূপ কতটা আকর্ষণীয় হয়, সেটাই দেখার বিষয়।

আইপিএল/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *