পিকআপচাপায় দাদি-নাতনি নিহত

১৬ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, ফরিদপুর): ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পিকআপচাপায় ইজিবাইকযাত্রী দাদি-নাতনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে তালমা ইউনিয়নের মানিকনগর ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপুট্টি গ্রামের মৃত রব্বান শেখের স্ত্রী ও তার নাতনি ২২ বছর বয়সী ময়না বেগম।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে এলপি গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপভ্যান ঢাকা-বরিশাল মহাসড়কে মানিকনগর ব্রিজসংলগ্ন স্থানে ফরিদপুরগামী একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী দাদি-নাতনি নিহত হন।

তালমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, এ ঘটনায় ইজিবাইকে থাকা কয়েকজন যাত্রী মারাত্মক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইজিবাইকের যাত্রীরা কুমারপুট্টি গ্রাম থেকে ফরিদপুরে আত্মীয়ের বাড়িতে বেরাতে যাচ্ছিলেন।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *