সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

২৪ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, নওগাঁ): নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন।

রোববার রাত ৯টার দিকে উপজেলার হরতকীডাঙ্গা বাজার এলাকায় ধামইরহাট-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নানাইচ গ্রামের ১৮ বছর বয়সী সুফিয়ান আবু সুফিয়ান ও ৩০ বছর বয়সী আবদুস সালাম এবং জাহানপুর গ্রামের ২৮ বছর বয়সী মিনহাজুল ও ৩৫ বছর বয়সী সজল। নিহত চারজনই সবজি ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোবাবর ধামইরহাট উপজেলা সদর বাজারে হাটবার ছিল। হাটে মালামাল বেচাকেনা শেষে একই এলাকায় বাড়ি হওয়ায় একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন চারজন।

রাত ৯টার দিকে ধামইরহাট বাজার থেকে জয়পুরহাট-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের হরতকীডাঙ্গা বাজার এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি ওই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবু সুফিয়ান ও আবদুস সালামের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় মোটরসাইকেলের অপর দুই আরোহী মিনহাজুল ও সজলকে স্থানীয় লোকজন উদ্ধার করে ধামাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়।

ধামইরহাট থানার ওসি কেএম রাকিবুল হুদা বলেন, চারজন একই মোটরসাইকেলে করে ধামইরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে নিহত দুজনের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যাওয়া দুজনের লাশ স্বজনরা নিয়ে গেছেন।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *