চেন্নাই-কলকাতা ম্যাচ দিয়ে শুরু আইপিএল

২৬ মার্চ ২০২২ (স্পোর্টস ডেস্ক): আর কয়েক ঘণ্টা পরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের পর্দা উঠছে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের আসর। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।

আগের আট দলের সাথে নতুন দুটি দল গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস মিলে দশ দল অংশ নিচ্ছে এবারের আসরে। দুটি গ্রুপের মধ্যে ‘এ’ গ্রুপে আছে- মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আর গ্রুপ-বি তে আছে- চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি), পাঞ্জাব সুপার কিংস, গুজরাট টাইটান্স।

গ্রুপ স্টেজে এবার মোট ৭০ ম্যাচ খেলা হবে। আর নকআউট পর্বে হবে চার ম্যাচ। দুই গ্রুপের সেরা দুটি দল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।

এবারের আইপিএলে টানা খেলা চলবে। এরমধ্যে ১১ দিন ডাবল ম্যাচ থাকবে দর্শকদের জন্য। যেসব দিন কেবল একটি ম্যাচ হবে সেদিন রাত ৮টায় শুরু হবে খেলা। ডাবল ম্যাচ থাকলে প্রথমটি বিকাল ৪টা এবং দ্বিতীয়টি রাত ৮টায় শুরু হবে।

আইপিএল/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *