১ এপ্রিল ২০২২ (স্পোর্টস ডেস্ক): পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে এসেছিলেন সাকিব আল হাসান। খেলতে পারেননি টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। সে সময় শোনা গিয়েছিল সবঠিক থাকলে দ্বিতীয় টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবেন সাকিব। তবে এবার জানা গেল শুক্রবার (১ এপ্রিল) রাতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব তাই খেলবেন না দ্বিতীয় টেস্টও।
শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জালাল ইউনুস বলেছেন, ‘সাকিবের পরিবারের সদস্যরা হাসপাতাল ছাড়লেও ক্যানসারে আক্রান্ত শাশুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী শিশির মায়ের কাছেই থাকেন। আর ছেলেমেয়েদের দেখাশোনা করেন সাকিব। আবার যুক্তরাষ্ট্রে বাচ্চাদের স্কুলও খুলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার মতো শারীরিক সক্ষমতাও নেই শাশুড়ির। সে ক্ষেত্রে বাচ্চাদের নিয়ে সাকিবকেই যেতে হচ্ছে।
সাকিব আল হাসান/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply