বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা

৪ এপ্রিল ২০২২ (স্পোর্টস ডেস্ক): ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের মত নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। গতকাল আসর শেষ হওয়ার পর সেরা একাদশ ঘোষনা করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একাদশে সুযোগ হয়েছে বাংলাদেশের সালমা খাতুনের।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষনা করে আইসিসি।

টুর্নামেন্টে ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য সেরা একাদশে জায়গা করে নেন বাংলাদেশ দলের এ অফ স্পিনিং অলরাউন্ডার।

বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক মনোনীত হয়েছেন টুর্নামেন্টের শিরোপা জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং।

বিশ্বকাপের সেরা একাদশ: লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া). মেগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), র‌্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), ন্যাট সিভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), সালমা খাতুন (বাংলাদেশ)।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ