মিরপুর স্টেডিয়ামে মোশাররফ রুবেলের জানাজা

১৯ এপ্রিল ২০২২ (স্পোর্টস ডেস্ক): দীর্ঘদিন ক্যানসারের সাথে লড়াই করে মঙ্গলবার বিকাল ৫টার দিকে মারা গেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অলরাউন্ডার।

জানা গেছে, রুবেলের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তার দীর্ঘদিনের পদচারণের ক্রিকেট পাড়া মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার (১৯ এপ্রিল) তারাবির নামাজের পর রাত ১০টায় অনুষ্ঠিত হবে জানাজার নামাজ।

২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২০১৯ সালের ১৯ মার্চে সফল অস্ত্রোপচার হয় তার। ২০২০ সালে সুস্থ, স্বাভাবিক হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নভেম্বরে আবার অসুস্থ হন। ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরোনো টিউমারটি আবার নতুন করে বাড়ছিল।

আরও পড়ুন: ক্রিকেটার মোশাররফ রুবেল মারা গেছেন

এরপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নিয়েছেন। গত ১১ অক্টোবর ইউনাইটেড হাসপাতালেই সবশেষ কেমোথেরাপি নিয়েছেন তিনি। এরপর অবস্থার অবনতি হলে গত মাসের মাঝামাঝি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। চারদিন আগে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়াও পান রুবেল। কিন্তু সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

মোশাররফ রুবেল/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *