আওয়ামী লীগের মনোনয়ন চাইলে…

২ মে ২০২২ (নিউজ ডেস্ক): নির্বাচন কমিশন ঘোষণা করেছে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের। এই নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহের আহবান জানিয়েছে আওয়ামী লীগ।

আগামী ৫ থেকে ১১ মে পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করেছে দলটি। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা নেয়া হবে।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলের সভাপতি শেখ হাসিনা’র ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন ৩টি উপজেলা পরিষদ, ৬টি পৌরসভা এবং ৮ম ধাপের ১৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

আরও পড়ুন: বায়তুল মুকাররম মসজিদে ঈদের পাঁচ জামাত

সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

মনোনয়ন/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *