৭ মে ২০২২ (নিউজ ডেস্ক, পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মা ও ছেলেকে বেঁধে রেখে তাদের বসতঘরে আগুন দিয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার দিনগত রাত ২টার দিকে উপজেলার বগা ইউনিয়নের সন্যাসিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মমতাজ বেগম জানান, তার স্বামী সহিদ মোল্লা ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করেন। বাড়িতে তিনি ও তার ছেলে থাকেন। তার স্বামীর সাথে একই এলাকার ইউনুস খানের ছেলে বশির খানের পাওনা টাকা নিয়ে বিরোধ চলছে। ঘটনার রাত ২টার দিকে বশির খান ও জুয়েল খানের নেতৃত্বে ৭-৮ জন লোক তাদের বসতঘরের পেছনের খোলা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে তাকে ও তার ১৮ বছর বয়সী ছেলে রানাকে প্রথমে ওড়না দিয়ে মুখ বাঁধে। এরপর রশি দিয়ে হাত ও পা বেঁধে বসতঘরের ১০০ গজ দূরে মুগডাল ক্ষেতে ফেলে রাখে। তারপর তাদের বসতঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে আসার আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বশির খান ও জুয়েল খান।
বাউফল থানার ওসি আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইগত ব্যবস্থা নেয়া হবে।
আগুন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply