১৬ মে ২০২২ (বিনোদন ডেস্ক): সময়ের জনপ্রিয় নায়িকা তানজিন তিশা শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আপাতত নিজ বাসায় বিশ্রামে আছেন।
রোববার সন্ধ্যায় বিরুলিয়ার একটি রিসোর্টে বিজ্ঞাপনের ফাইটিংয়ের দৃশ্যের শ্যুটিং চলাকালে ডান হাতে মারাত্মকভাবে আঘাত পান তিশা। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সহশিল্পী হিসেবে থাকার কথা রয়েছে ক্রিকেটার তাসকিন আহমেদের।
এ বিষয়ে তিনি বলেন, রোববার বিকাল থেকেই শ্যুটিং করছিলাম। সন্ধ্যার পর ফাইটিংয়ের দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক আঘাত পাই। হাত ফুলে গেছে।
প্রসঙ্গত আগা নাহিয়ানের পরিচালনায় একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনের শ্যুটিংয়ে চুক্তিবদ্ধ হয়েছেন নাটকের প্রিয়মুখ তিশা ও ক্রিকেটার তাসকিন। সেই শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
তানজিন তিশা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply