ড্র দিয়েই শেষ হচ্ছে ঢাকা টেস্ট

২৬ মে ২০২২ (স্পোর্টস ডেস্ক): ঢাকা টেস্টে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে সফরকারী শ্রীলংকার সংগ্রহ ৫০৬ রান। স্বাগতিকদের বিরুদ্ধে নিয়েছে ১৪১ রানের বড় লিড। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিলো ৩৬৫ রান। বড় ধরনের আপসেট না ঘটলে ড্র দিয়েই শেষ হচ্ছে ঢাকা টেস্ট।

এই ইনিংসে শ্রীলংকার পক্ষে দুই ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুজ অপরাজিত ১৪৫ ও দিনেশ চান্ডিমাল ১২৪ রান করেছেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২৮২ রান করেছিলো শ্রীলংকা। অ্যাঞ্জেলো ম্যাথুজ ৫৮ ও দিনেশ চান্ডিমাল ১০ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরির দেখা পান ম্যাথুজ ও চান্ডিমাল।

ম্যাথুজের ৩৪২ বলের ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কা ছিলো। ২১৯ বল খেলে ১১টি চার ও ১টি ছক্কা মারেন চান্ডিমাল।

বাংলাদেশের সাকিব আল হাসান ৯৬ রানে ৫ উইকেট নেন। এবাদত হোসেন ১৪৮ রানে ৪টি উইকেট নেন।

ঢাকা টেস্ট/এএমএম/রমু

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *