১ জুন ২০২২ (নিউজ ডেস্ক): আগামী ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের পর সকাল ১১ টায় কাঠালবাড়ি প্রান্তে জনসভা করবে আওয়ামী লীগ। এতে দশ লাখের বেশি লোকের জনসমাবেশের প্রত্যাশা করছে দলটি।

আজ বুধবার দুপুরে দলীয় সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে দলের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে দলীয় সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে দলের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নেতারা এই আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের সাথে কথা বলেন। জানান, ২৫ জুন আমাদের স্বপ্নের পদ্মাসেতুর শুভ উদ্বোধন করবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নিয়ে বাংলাদেশের মানুষের স্বপ্নের শেষ নেই। মানুষের এই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে আগামী ২৫ জুন। এই দিনটিকে ঘিরে সারাদেশে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ব্যাপক। এটি কিভাবে উদযাপিত হবে সেটি নিয়ে আমরা আজকে প্রাথমিক পরিকল্পনা করেছি।
তিনি বলেন, পদ্মাসেতু উদ্বোধনের কথা রয়েছে সকাল ১১টায়। এরপর আয়োজিত জনসভা আমরা সফল করতে চাই। এই জনসভাকে ঘিরে দক্ষিণাঞ্চলের ২১টি জেলা ও ঢাকার আশেপাশের মানুষের ব্যাপক উপস্থিতি হবে। আমরা আশা করছি, পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে যে জনসভাটি হবে সেখানে ১০ লাখের বেশি মানুষের উপস্থিতির মধ্য দিয়ে একটি বিশাল জনসমুদ্রে পরিণত হবে। পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে আমাদের দিনব্যাপী অনুষ্ঠান হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন ও এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।
পদ্মাসেতু/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply