মৌলভীবাজারে পারাবাত এক্সপ্রেস ট্রেনে আগুন

১১ জুন ২০২২ (নিউজ ডেস্ক, মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিমানবন্দর এলাকায় পারাবত এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার শমসেরনগর ইউনিয়নের বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন লেগে পুড়ে যায় তিনটি বগি। অগ্নিকাণ্ডের সাথে সাথেই যাত্রীদেরকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়। সে কারণে হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসকর্মীরা জানিয়েছেন, আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে। ট্রেন সংশ্লিষ্টরা আগুন লাগার পরপরই পাওয়ার কার থেকে অন্য বগিগুলোকে আলাদা করে দেয়ায় আগুন ট্রেনের অন্য বগিগুলোতে ছড়ায়নি।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *