১৫ জুন ২০২২ (নিউজ ডেস্ক, কুমিল্লা): কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নগরপিতা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে কুমিল্লা নগরবাসী।
বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
কুসিক নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্তরের ৩ হাজার ৬০৮ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে সিটির বিভিন্ন পয়েন্টে ৭৫টি চেকপোষ্ট। ভ্রাম্যমান মোবাইল টিম থাকবে ১০৫টি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে ১২ প্লাটুন, র্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন থাকবে ৩০টিম, অর্ধশত নির্বাহী ও ৯ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। এর বাইরে সাধারণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে যথাক্রমে ২২ ও ২৪ জন করে পুলিশ, আনসারসহ গ্রাম পুলিশের সদস্য। প্রথমবারের মতো কেন্দ্রের বাইরে-ভিতরে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
নির্বাচনের নিরাপত্তার প্রসঙ্গে কুমিল্লার পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচনে ৩ হাজার ৬০৮ জন পুলিশ সদস্য মাঠে থাকবেন। তারা কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
র্যাব-পুলিশের সহায়তায় কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। ১০৫টি ভোটকেন্দ্রের ভোটকক্ষ রয়েছে ৬৪০টি।
নির্বাচনের রিটানিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর কাছ থেকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা এসব সামগ্রী বুঝে নেন এবং কেন্দ্রে পৌঁছান।
কুমিল্লা সিটিতে এবারের নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ১৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুমিল্লা নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন। এবারে নতুন ভোটার ২২ হাজার ।
কুসিক নির্বাচন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply