২৫ জুন ২০২২ (নিউজ ডেস্ক, গাজীপুর): গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় পাঁচটি ঝুটগুদাম আগুনে পুড়ে গেছে।
শনিবার বেলা দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দেওয়ালিয়াবাড়ি এলাকায় দুলাল মিয়ার একটি ঝুটগুদামে আগুনের সূত্রপাত হয়। এ সময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আরও চারটি গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।
এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ মিরাজুল ইসলাম।
তিনি বলেন, আগুনে পাঁচটি ঝুটগুদাম ও ঝুট মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
অগ্নিকাণ্ড/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply