শ্রীলংকায় হচ্ছে না এশিয়া কাপ

২১ জুলাই ২০২২ (স্পোর্টস ডেস্ক): গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ ও রনিল বিক্রমাসিংহকে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরও শ্রীলংকায় অস্থির অবস্থা স্বাভাবিক হচ্ছে না। এমন পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে শ্রীলংকা।

শুধু এ মেগা আসরটিই নয়, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়ে লংকা প্রিমিয়ার লিগও (এলপিএল) স্থগিত করে দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

এশিয়া কাপ আয়োজন করার মতো অবস্থায় নেই জানিয়ে বুধবার আনুষ্ঠানিক এক বিবৃতি এসএলসি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) নিজেদের অপারগতার বিষয়টি জানিয়েছে এসএলসি।

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের বরাতে এসিসি জানিয়েছেন, ‘বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে বিশেষ করে বৈদেশিক মুদ্রা নিয়ে উদ্বেগ চলাকালীন ছয় দেশের বড় ইভেন্ট এশিয়া কাপ আয়োজন করা অসম্ভব শ্রীলংকার।

নতুন ভেন্যু খোঁজার বিষয়ে শ্রীলংকা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাত চূড়ান্ত বিকল্প ভেন্যু নয়। ভারতের পাশাপাশি অন্য কোনও দেশেও এই টুর্নামেন্ট খেলা হতে পারে। কারণ এসিসি এবং শ্রীলংকা ক্রিকেটকে প্রথমে এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সাথে টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত অনুমোদনের জন্য কথা বলতে হবে।

২০২২ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা মূল পর্ব। এর আগে ২০ থেকে ২৬ আগস্ট হওয়ার কথা বাছাইপর্ব।

মূলপর্বে সরাসরি খেলবে পাঁচ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। বাছাই পর্বে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আমিরাত থেকে একটি দল জায়গা করে নেবে মূল লড়াইয়ে।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *