১৯ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক, যশোর): যশোরের শার্শার রুদ্র সীমান্ত থেকে এক কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭টি সোনার বারসহ মোনতাজ হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার বেলা ১১টায় তাকে আটক করা হয়।
আটক মোনতার হোসেনের বাবার নাম দ্বীন মোহাম্মদ, তার বাড়ি উপজেলার পুটখালী গ্রামে।
২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভীর রহমান জানান, শুক্রবার সকালে শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে বলে জানতে পারে বিজিবি। এমন তথ্যের ভিত্তিতে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন ওই এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৯৮৫ গ্রাম।
পরে আটক আসামি মোনতাজকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।
স্বর্ণ পাচার/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply