৩ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামায়াতের যেকোনও আন্দোলন-সংগ্রাম মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক।
শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি-জামাত জোট ২০১৪ এবং ২০১৮ সালে জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে শত শত সাধারণ নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এই খুনি চক্রকে সাধারণ মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।
কৃষিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে ভর্তুকি দিয়েও ন্যায্য মূল্যে সার কৃষকের হাতে পৌঁছে দিচ্ছে। সারের দাম বৃদ্ধির পাওয়ায় ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে কৃষকের হাতে সার পৌঁছে দিচ্ছে।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মীর্জা আজম, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য মৃণাল কান্তিদাস, সংসদ সদস্য শামীম ওসমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
কৃষিমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply