৮ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে একসাথে ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চপ্রসি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন- উল্লাপাড়া পৌরসভার শিবপুর গ্রামের ৬০ বছর বয়সী মোকাম হোসেন, ১৮ বছর বয়সী মুন্নাফ হোসেন, ৬২ বছর বয়সী শমসের আলী, ৩২ বছর বয়সী শাহীন এবং ৬০ বছর বয়সী মাটিকোড়া গ্রামের কুদ্দুস ও ৪২ বচর বয়সী শাহআলম। মৃত বাকি ২ জনের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, মাটিকোড়া গ্রামের মাঠে বীজতলা থেকে ধানের চারা তুলছিলেন ১৩-১৪ জন কৃষক। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা সবাই মাঠের একটি শ্যালোমেশিনের ঘরে আশ্রয় নেন। ওই শ্যালোমেশিনের ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন।
উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছেন।
বজ্রপাত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply