৮ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহী বাস ও মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের কলারোয়াব স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া আলিয়া মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস যশোরের উদ্দেশে যাচ্ছিল। এ সময় যশোর থেকে মাছ নিয়ে একটি পিকআপ যাচ্ছিল সাতক্ষীরায়। তারা মাদ্রাসা মোড়ে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এর ভেতরে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কলারোয়া থানার ওসি নাসিরউদ্দীন মৃধা বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত হলেও কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply