আওয়ামী লীগের সব পদ থেকে এমপি পঙ্কজ দেবনাথকে অব্যাহতি

১২ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেছে দল।

কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

ওই আদেশে আগামী ১৫ দিনের মধ্যে পঙ্কজ দেবনাথের লিখিত জবাব কেন্দ্রীয় দপ্তর বিভাগে জমা দিতে বলা হয়েছে।

অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার ইউনুস জানিয়েছেন, কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে জেলা আওয়ামী লীগ উপদেষ্টা পদ এবং দলীয় সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা আমরা পেয়েছি।

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, দলের পাঠানো অব্যাহতির চিঠি আমি পেয়েছি। তবে এর বেশি কোনও কথা বলতে রাজি হননি এই সংসদ সদস্য।

আওয়ামী লীগ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ