স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে কারিগর হতে হবে

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে কারিগর হতে হবে। এমনটাই বলেছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

বুধবার দুপুরে ঝালকাঠির নলছিটি সরকারি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি একথা বলেন।

ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আছে জানিয়ে আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। সংগঠনটির দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে।

তিনি বলেন, ৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিশে আছে।

নলছিটি উপজেলা ছাত্রলীগ সভাপতি অনিক রহমান সরদারের সভাপতিত্বে ছাত্র সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজসহ অন্যরা বক্তব্য রাখেন।

আমির হোসেন আমু/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *