নিইজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেয়ার সময় মঞ্চ ভেঙে পড়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে সাবেক নেতাকর্মীদের মিলনমেলায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ছাত্রলীগ নেতারা ওবায়দুল কাদেরকে জড়িয়ে ধরলে তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান। ধারণা করা হচ্ছে, মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে এমনটি হতে পারে।
পরে পুলিশ সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করলে ফের বক্তব্য শুরু করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, বক্তব্য দেয়ার সময় আচমকা মঞ্চ ভেঙে পড়েছে। এটি একটি স্বাভাবিক ঘটনা। মঞ্চে অনেক নেতা ছিলেন। আমি বলব, আমাদের আরও কর্মীর দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী দরকার। এত নেতা দরকার নেই। যে কোনও মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোকের সংখ্যা বেশি হয়। এত নেতা কেন?
এর আগে বিকাল ৩টায় অপরাজেয় বাংলার পাদদেশে র্যালি পূর্ব অনুষ্ঠান শুরু হয়। গত ৪ জানুয়ারি উপমহাদেশের বৃহৎ এই ছাত্রসংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
এ সময় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
পরে দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply