নিউজ ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বন্যহাতির আক্রমণে মোহাম্মদ আলম নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাইশারীর করলিয়ামুড়া সোহেল রানার রাবার বাগান নামক স্থান থেকে বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে।
দুপুরে তার লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন নিজ বাড়িতে নিয়ে গেছেন।
নিহত মোহাম্মদ আলম বাইশারীর উত্তর করলিয়া মুড়া ৪নং ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে।
নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান জানান, বুধবার ভোরে মোহাম্মদ আলম উলু ফুল (ঝাড়ু) সংগ্রহ করতে রাবার বাগান এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে একটি বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।
বান্দরবান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply