নিউজ ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচরে ভবন থেকে পড়ে ২ শিশু নিহত হয়েছেন।
নিহতরা হলো- ৯ বছর বয়সী আব্দুর রহিম ও তার মামাতো বোন ৬ বছর বয়সী সোনিয়া।
শুক্রবার সন্ধ্যায় কামরাঙ্গীরচর হাসান বাগ সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, দুই শিশুই পরিবারের সাথে ওই এলাকার একটি পাঁচতলায় ভবনের থাকতো। সন্ধ্যার দিকে ভবনের ছাদে অন্য শিশুদের সাথে তারা খেলা করছিল। ছাদের রেলিং ছিল না। হঠাৎ তারা দুজনে নিচে পড়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আব্দুর রহিমের মামাতো বোন হয় সোনিয়া। রহিমের বাবার নাম রোমান মিয়া ও সোনিয়ার বাবার নাম রাশেদ মিয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
শোক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply