সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল

নিউজ ডেস্ক: ২২২ কোটি টাকা পাচার মামলায় ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কার হওয়া সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে বিশেষ জজ আদালত-৬ এর বিচারক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইকবাল হোসেন এ আদেশ দেন।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি স্থগিত চেয়ে আরেকটি আবেদনও আজ জমা দেন আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা।

আজকের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন সম্রাট।

গত বছরের ২২ আগস্ট একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদেশে বিচারক বলেছিলেন, সম্রাটকে জামিনের বন্ড জমা দেয়ার সময় তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে।

জামিনের আদেশের পর কারাগার থেকে বেরিয়ে আসেন সম্রাট। এরপর থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন।

সম্রাট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *