মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৫

নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছেন।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে অ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, উপজেলার মালিকগ্রাম ওভারব্রিজের ওপরে রেলিংয়ের সাথে ধাক্কা খায় মাইক্রোবাসটি। এতে সিলিন্ডার বিস্ফোরণে ছয় আরোহী দগ্ধ হন, যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয় ঘটনাস্থলে।

তিনি আরও জানান, এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন মাইক্রোবাসের চালক। তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *