তেজগাঁওয়ে গুলিবিদ্ধ সেই ভুবন শীল মারা গেছেন

নিউজ ডেস্ক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল মারা গেছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার কিছু পরে রাজধানীর ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

ভুবন চন্দ্র শীলের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন তার শ্যালক তাপস মজুমদার।

গত শনিবার দিবাগত রাত পৌনে ৯টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা ভুবনের মস্তিষ্কে অস্ত্রোপচার চলে। অস্ত্রোপচার সফল হয়েছে কি না, তা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ করার পর জানানো হবে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। তবে গতকাল রোববার বেলা ১১টা থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। গতকাল চিকিৎসকেরা বলেছিলেন, ভুবন চিকিৎসায় কোনও সাড়া দিচ্ছেন না।

উল্লেখ্য, গত ১৮ই সেপ্টেম্বর রাত ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্রাইভেটকার আরোহী এক শীর্ষ সন্ত্রাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় একদল সন্ত্রাসী। সেই গুলি লাগে মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের মাথায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ওই রাতেই তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়।

শোক/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *