নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মা ও দুই ছেলেকে নির্মমভাবে কুপিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে। বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চরছয়ানী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ৩৫ বছর বয়সী মা জেকি আক্তার, ১৪ বছর বয়সী ছেলে মাহিন ও ৭ বছর বয়সী মহিন। নিহতরা সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী ও সন্তান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুরপুর ইউনিয়নের চরছয়ানি গ্রামের সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসন্তান নিয়ে একটি পাকাভবনে থাকতেন। সকাল সাড়ে ৯টার দিকে বাসায় কাজ করতে আসা গৃহপরিচারিকা জেসমিন আক্তার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। দরজা না খোলায় পাশের বাড়ি থেকে জেকি আক্তারের জায়ের কাছ থেকে চাবি নিয়ে প্রধান ফটক খুলে ভেতরে গিয়ে বিল্ডিংয়ের দরজা বন্ধ দেখতে পায়।
এ সময় সে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে রুমের মেঝেতে মা জেকি আক্তার ও বড় ছেলে মাহিনের লাশ এবং পাশের বাথরুমে ছোট ছেলে মহিনের লাশ পায়।
এ সময় সাত মাস বয়সি কন্যাসন্তান ওজিহাকে অক্ষত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম জানান, মা ও বড় ছেলের রক্তাক্ত লাশ মেঝেতে এবং আরেক ছেলের লাশ বাথরুম থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপিয়ে হত্যা করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, ভোরের দিকে পূর্ব পরিচিত অথবা পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ বাড়ির কোনও মালামাল খোয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply