ঢাকা-আরিচা মহাসড়কে গাছ ফেলে অবরোধ

নিউজ ডেস্ক: বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিন আজ সোমবার ভোরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন অবরোধকারী ব্যক্তিরা। এ সময় প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

গতকাল রোববার সকাল ৬টা থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দেয় বিএনপি। এ কর্মসূচিতে জামায়াতসহ বাম গণতান্ত্রিক জোটও সমর্থন দেয়।

জানা যায়, অবরোধের দ্বিতীয় দিনে আজ ভোর চারটার দিকে জাগীর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন অবরোধকারী ব্যক্তিরা। এ সময় গাছের ডালপালায় জড়িয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে যায় ও মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল পৌনে সাতটার দিকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার পুলিশ সদস্যরা এসে মহাসড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল সচল করেন।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, মহাসড়কে গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার খবর পেয়ে সকাল ছয়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা। এরপর সকাল সাড়ে ছয়টার দিকে গাছ সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উঁচুটিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গাছ ফেলে সড়ক অবরোধের সময় জাগীর এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির তার ছিঁড়ে যায়। এ সময় আশপাশের বিদ্যুৎ-সংযোগ সাময়িক বন্ধ থাকে, তবে সকাল ৯টার দিকে মেরামতের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

অবরোধ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *