ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিন পার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাস না থাকায় প্রথমবারের মতো বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।

মঙ্গলবার থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া টেস্টে টস ভাগ্য নিজের পক্ষেই এসেছে শান্তর। ব্যাটিংয়ে নেমে ভালো শুরুও পেয়েছিলেন তিনি। তবে ‘তাড়াহুড়ো’র কারণে বড় ইনিংস খেলে অধিনায়কত্বের শুরুটা স্মরণীয় করতে পারলেন না এই বাঁ হাতি ব্যাটস ম্যান।

ম্যাচের ১২ দশমিক ৩ ওভারে কিউই স্পিনার এজাজ প্যাটেলের বলে বোল্ড হয়ে ফিরে যান ওপেনার জাকির হাসান। তার বিদায়ে ক্রিজে আসেন অধিনায়ক শান্ত। এজাজের পরের তিনটি মোকাবেলা করলেও কোনও রান তুলতে পারেননি তিনি।

ওয়ানডে মেজাজে ব্যাটিংয়ে শুরুর ভীত গড়ে দিয়েছিলেন নাজমুল হাসান শান্ত ও মাহমুদুল হাসান জয়। টাইগার অধিনায়ক ব্যক্তিগত ৩৭ রানে ফিরে গেলেও ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন জয়। অবশ্য ৮৬ রানের মাথায় ফিরে গেছেন তিনিও। এরপর মুশফিক-সোহানদের ব্যর্থতায় প্রথম দিনের খেলা শেষের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ।

যদিও দশম উইকেট জুটিতে দেয়াল হয়ে দাঁড়ালেন শরিফুল-তাইজুল। তাদের ১৯ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে কোনোরকমে দিন পার করেছে স্বাগতিকরা। অবশ্য দিনের নির্ধারিত ৯০ ওভার খেলা মাঠে গড়ায়নি। আলোকস্বল্পতার কারণে ৮৫ ওভার পর্যন্ত খেলা হয়েছে।

মাহমুদুল হাসান জয় ছাড়া কেউই টেস্টের ব্যাটিংটা করতে পারলেন না। বাংলাদেশি ব্যাটম্যানদের মধ্যে যেন ছিল অদৃশ্য এক তাড়া। ফলে পুঁজিটাও তেমন বড় করতে পারেনি স্বাগতিক দল। সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৫ ওভারে ৯ উইকেটে ৩১০ রানে প্রথম দিন শেষ করেছে তারা।

ক্রিকেট/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *