জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্ক: জামালপুরে বাস-পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সবজি ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সলিম উদ্দিনের ছেলে ৪০ বছর বয়সী আনোয়ার হোসেন, জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবহানের ছেলে ৫০ বছর বয়সী শামসুল হক এবং পিকআপভ্যানের চালক ৪০ বছর বয়সী সুজা মিয়া। নিহত আনোয়ার ও শামসুল দুজনই সবজি ব্যবসায়ী।

নারায়ণপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন জানান, শুক্রবার ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকাগামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সাথে সবজিবাহী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ধাক্কা লাগে পিকআপভ্যানের পেছনে থাকা একটি সিএনজির সাথেও। এতে ঘটনাস্থলেই দুই সবজি ব্যবসায়ীর মৃত্যু হয় এবং ৬ জন আহত হন।

আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। তবে গুরুতর আহতাবস্থায় পিকআপভ্যানচালক সুজা মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও আটক আছে বাসটি। বাসচালক ও হেলপারকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *