দাউদকান্দিতে অটোরিকশা-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মহানন্দ এলাকায় ঢাকা-আমিরাবাদ-কচুয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। নিহত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। নিহত পাঁচজনই অটোরিকশার যাত্রী ছিলেন। আহত দুজন হলেন- দাউদকান্দির আঙ্গাউড়া গ্রামের বাসিন্দা সাদিয়া ও শরীফ। আহত দুজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকায় পাঠানো হয়।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, কচুয়াগামী কাভার্ড ভ্যান ও আমিরাবাদগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচজনের লাশ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। লাশগুলো পুলিশের হেফাজতে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নীলিমা আলম বলেন, নিহত পাঁচজনের লাশ হাসপাতালে রাখা হয়েছে। আহত শরীফের মুখ ও মাথা থেঁতলে গেছে আর সাদিয়ার হাত ভেঙে গেছে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *