ওষুধ রফতানিতে ১০ শতাংশ প্রণোদনা দেয়া হচ্ছে

নিউজ ডেস্ক: দেশে উৎপাদিত ওষুধ বিদেশে রফতানিতে উৎসাহিত করতে সরকারিভাবে ১০ শতাংশ হারে প্রণোদনা দেয়া হচ্ছে। এমনটাই জানিয়েছন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন।

মঙ্গলবার সংসদে স্বতন্ত্র সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডাক্তার সামন্ত লাল সেন বলেন, বাংলাদেশ ঔষধ শিল্পে উত্তরোত্তর উন্নতি করছে। দেশের মোট চাহিদার ৯৮শতাংশওষুধ দেশেই উৎপাদিত হয়। বর্তমানে ইউরোপ ও আমেরিকাসহ সারা বিশ্বের ১৫৭টিরও বেশী দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ রফতানি করা হচ্ছে।

তিনি বলেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে দেশে উৎপাদিত ওষুধের ‘সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান’ রফতানির জন্য ১০ শতাংশ হারে এবং ফার্মাসিউটিক্যাল পণ্য (মেডিকেল/সার্জিক্যাল উপাদান এবং যন্ত্রপাতিসহ) রফতানির জন্য ৮ শতাংশ হারে সরকারিভাবে প্রণোদনা প্রদান করা হবে বলে ফিনান্সিয়াল সার্কুলার জারী করা হয়েছে।

উল্লেখ্য, বিগত বছরে দেশে উৎপাদিত ঔষধের সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান রফতানির জন্য ২০ শতাংশ হারে এবং ফার্মাসিউটিক্যাল পণ্য (মেডিকেল/সার্জিক্যাল উপাদান এবং যন্ত্রপাতিসহ) রফতানির জন্য ১০ শতাংশ হারে সরকারিভাবে প্রণোদনা প্রদান করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *